UPSC IFS Requirement 2026 ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি পরিষেবা।
অরণ্য সংরক্ষণ, বন্যপ্রাণ রক্ষা এবং পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন IFS আধিকারিকরা।এই পরিষেবায় নিয়োগের জন্য প্রতি বছর পরীক্ষা নেয় । ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)।
বয়সে ছাড়
২০২৬ সালের IFS প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ২০২৬।
কারা আবেদন করতে পারবেন?
এই পরীক্ষায় বসতে হলে প্রার্থীর বয়স হতে হবে
২১ থেকে ৩২ বছর।শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন স্নাতক ডিগ্রি।
নিচের বিষয়গুলির যেকোনো একটিতে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে—
- গণিত
- পদার্থবিদ্যা
- রসায়ন
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- ভূতত্ত্ব
- পরিসংখ্যান
- কৃষিবিজ্ঞান
- ফরেস্ট্রি
- ইঞ্জিনিয়ারিং (যেকোনো শাখা)
অসংরক্ষিত প্রার্থী: সর্বোচ্চ ৬ বার
OBC প্রার্থী: সর্বোচ্চ ৯ বার
SC / ST প্রার্থী: ৩৭ বছর বয়স পর্যন্ত সুযোগ
কীভাবে পরীক্ষা নেওয়া হয়?
UPSC IFS পরীক্ষার তিনটি ধাপ রয়েছে।
১. প্রিলিমিনারি পরীক্ষা
এই ধাপে থাকে—
- রিজনিং অপটিটিউট
- বিষয়ভিত্তিক প্রশ্ন
- প্রিলিমস উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে যাওয়া যায়।
২. মেইন পরীক্ষা
মেইন পরীক্ষায়
দুটি লিখিত পত্রে পরীক্ষা নেওয়া হয়।
৩. ইন্টারভিউ
শেষ ধাপে হয় পার্সোন্যালিটি টেস্ট বা ইন্টারভিউ।এখানেই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হয়।নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ানির্বাচিত প্রার্থীদের প্রথমেপ্রশিক্ষণে পাঠানো হয়।
প্রশিক্ষণের সময় শেখানো হয়—
- বন্যপ্রাণ সংরক্ষণ
- অরণ্যে টহলদারি
- অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার
- দীর্ঘ ট্রেকিং ও ফিল্ড ওয়ার্ক
প্রশিক্ষণে পারফরম্যান্স অনুযায়ীপদ ও পোস্টিং নির্ধারণ করা হয়।অনেক সময় দুর্গম বনাঞ্চল বা অভয়ারণ্যে
কাজ করতে হয়।
বেতন কত?
প্রশিক্ষণ চলাকালীন মাসিক ভাতা
₹৫৬,১০০।পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বাড়ে।ভবিষ্যতে মাসিক বেতন
₹১ লক্ষ থেকে ₹২ লক্ষ পর্যন্ত হতে পারে।এ ছাড়াও পাওয়া যায়—সরকারি গাড়ি ,
সরকারি বাসস্থান , ভ্রমণ ভাতা অন্যান্য প্রশাসনিক সুবিধা।
কীভাবে আবেদন করবেন?
- আগ্রহী প্রার্থীদের
UPSC-এর অফিসিয়াল অনলাইন পোর্টালে
আবেদন করতে হবে। - আবেদনের শেষ তারিখ
- ২৪ ফেব্রুয়ারি ২০২৬
- গুরুত্বপূর্ণ নির্দেশ
- আবেদন চলাকালীন পোর্টালেই লাইভ ছবি তুলতে হবে
- পরীক্ষার কেন্দ্রে আবার ছবি তোলা হবে
- পরিচয় যাচাই আরও কড়া করা হয়েছে
গুরুত্বপূর্ণ পরিবর্তন
২০২৬ সাল থেকে বর্তমানে কর্মরত IFS আধিকারিকরা পদোন্নতির জন্য এই পরীক্ষা দিতে পারবেন না।পরীক্ষায় বসতে চাইলে তাঁদের পদ থেকে ইস্তফা দিতে হবে।
শেষ কথা
যাঁরা প্রকৃতি, বন ও বন্যপ্রাণ সংরক্ষণে দেশের জন্য কাজ করতে চান,তাঁদের জন্য IFS একটি আদর্শ ক্যারিয়ার।সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে UPSC IFS ২০২৬ আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে।






