India Post-এ GDS, BPM ও ABPM পদে প্রায় ৩০ হাজার শূন্যপদ শুরু হতে চলেছে। প্রায় ৩০ হাজার পদে নিয়োগ, মেধা তালিকার মাধ্যমে নির্বাচন হবে।
চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। ভারতীয় ডাক বিভাগ (India Post) সারা দেশে প্রায় ৩০ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে।
মূলত গ্রামীণ ডাক সেবার সঙ্গে যুক্ত বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। ১০ম শ্রেণি পাশ প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।
কোন কোন পদে নিয়োগ হবে
এই নিয়োগের আওতায় যেসব পদে কর্মী নেওয়া হবে, সেগুলি হল
Gramin Dak Sevak (GDS)
Branch Postmaster (BPM)
Assistant Branch Postmaster (ABPM)
দেশের প্রায় সব রাজ্য ও ডাক সার্কেলেই শূন্যপদ রয়েছে।
মোট শূন্যপদ সংখ্যা
সূত্র অনুযায়ী, এবছর মোট শূন্যপদের সংখ্যা প্রায় 28,700 থেকে 30,000 এর কাছাকাছি। রাজ্যভেদে শূন্যপদের সংখ্যা আলাদা হবে।
কবে থেকে শুরু আবেদন
অনলাইন আবেদন শুরু: 31 জানুয়ারি 2026
আবেদন শেষ: 14 ফেব্রুয়ারি 2026
ফি জমা দেওয়ার শেষ তারিখ:
16 ফেব্রুয়ারি 2026
আবেদন করতে হবে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণি পাশ হতে হবে। সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকলে ভালো।
বয়সসীমা
- ন্যূনতম বয়স: 18 বছর
- সর্বোচ্চ বয়স: 40 বছর
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই।
প্রার্থীদের 10ম শ্রেণির নম্বরের ভিত্তিতে মেধা তালিকা (Merit List) তৈরি করে নির্বাচন করা হবে।
বেতন কাঠামো
পদ অনুযায়ী বেতন আলাদা হবে। সাধারণভাবে
BPM: ₹12,000 – ₹29,380 (মাসিক)
ABPM / GDS: ₹10,000 – ₹24,470 (মাসিক)।
আবেদন করবেন কীভাবে
- অফিসিয়াল ওয়েবসাইটে যান
- রেজিস্ট্রেশন করুন
- প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন
- আবেদন ফি জমা দিন
- ফর্ম সাবমিট করে প্রিন্ট বা PDF সংরক্ষণ করুন
- গুরুত্বপূর্ণ পরামর্শ
| ইভেন্টের নাম | তারিখ |
|---|---|
| নোটিফিকেশন প্রকাশের তারিখ | ৩১ জানুয়ারি, ২০২৬ |
| অনলাইন আবেদন শুরু | ৩১ জানুয়ারি, ২০২৬ |
| আবেদন করার শেষ তারিখ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
| অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
| আবেদন সংশোধনের সময়কাল | ১৮ – ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
| মেধা তালিকা প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে নিন। নাম, জন্মতারিখ ও মার্কশিটের তথ্য যেন একদম মিল থাকে, তা বিশেষভাবে খেয়াল রাখবেন।






