DHFWS Bankura Recruitment 2026: ৫৯টি পদে নতুন নিয়োগ, অনলাইনে আবেদন
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি (DHFWS), বাঁকুড়া জেলায় স্বাস্থ্য দপ্তরের অধীনে মোট ৫৯টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া ন্যাশনাল হেলথ মিশন (NHM) প্রকল্পের আওতায় হবে।
এই নিয়োগে চিকিৎসক থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান ও বিভিন্ন টেকনিক্যাল পদের সুযোগ রয়েছে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।
কোন কোন পদে নিয়োগ হবে
এই নিয়োগে একাধিক ক্যাটাগরির পদ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:
- জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO)
- ল্যাবরেটরি টেকনিশিয়ান
- মেডিক্যাল অফিসার (বিভিন্ন বিভাগ)কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Urban)
- কাউন্সেলর
- নিউট্রিশনিস্ট
- মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার
- টেকনিক্যাল সুপারভাইজার
- STLS এবং অন্যান্য সহায়ক পদ
মোট শূন্যপদের সংখ্যা ৫৯টি।
কারা আবেদন করতে পারবেন
পদ অনুযায়ী যোগ্যতা আলাদা হলেও সাধারণভাবে যা লাগবে: প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। মেডিক্যাল ও প্যারামেডিক্যাল পদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাধ্যতামূলক। বাংলা ভাষার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
বয়সসীমা
বেশিরভাগ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স প্রায় ৪০ বছর
চিকিৎসক ও কিছু বিশেষ পদের জন্য বয়সসীমা আরও বেশি হতে পারে
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন
নির্বাচন পদ্ধতি
এই নিয়োগে সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করা হয়:শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্কোরিং
প্রয়োজনে লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট , ইন্টারভিউ ,ডকুমেন্ট ভেরিফিকেশন।
আবেদন করার পদ্ধতি
আবেদন করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান
রিক্রুটমেন্ট বা অনলাইন আবেদন সেকশন খুলুন । নতুন রেজিস্ট্রেশন করুন । প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। ডকুমেন্ট আপলোড করুন ।আবেদন ফি জমা দিন ।ফর্ম সাবমিট করে প্রিন্ট কপি সংরক্ষণ করুন।
কেন এই চাকরি গুরুত্বপূর্ণ
সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় কাজ করার সুযোগ ।স্থিতিশীল সম্মানী
জেলা পর্যায়ে কাজের অভিজ্ঞতা। বিষ্যতে সরকারি স্বাস্থ্যখাতে কাজে লাগবে এমন অভিজ্ঞতা।
যাঁরা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে আগ্রহী এবং যোগ্যতা পূরণ করেন, তাঁদের জন্য DHFWS Bankura Recruitment 2026 একটি ভালো সুযোগ। সময় নষ্ট না করে নির্দিষ্ট তারিখের মধ্যেই আবেদন করে ফেলুন।






